Thursday, June 25, 2026

KIFF 2022 : ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ‘লক্ষীর পা’

Date:

Share post:

জমজমাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ (Kolkata International Film Festival)। শনিবারের সন্ধ্যায় কলকাতার নন্দন ৪ (Nandan 4) প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিশেষ আকর্ষণ ছিল স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লক্ষীর পা’ (Lakkhir Paa)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভীক দাস (Aveek Das), অভিনেতা কাজল শম্ভু (Kajal Shambhu), অভিনেত্রী শবনম মুস্তাফি(Shabnam Mustafi) এবং সঙ্গীত পরিচালক মান্না (Manna)। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে সুদেষ্ণা রায় (Sudeshna Ray)।

১৯৭১ এর ভারত পাক যুদ্ধের পটভূমিতে এই ছবি তৈরি হয়েছে। প্রায় দেড় বছর ধরে এই ছবির শুটিং চলার পর অবশেষে মুক্তি। এই বছর চলচ্চিত্র উৎসবে ভারতীয় ভাষায় তৈরি ছবির প্রতিযোগিতায় রয়েছে ৭৫ মিনিটের এই ছবি। বিভিন্ন গ্রামে ঘুরে, সেখানকার মানুষের সঙ্গে মিশে এই ছবি তৈরি হয়েছে।

ছবির কলাকুশলীরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যে চলচ্চিত্র উৎসব সিনে প্রেমীদের কাছে একটা বড় পাওনা। ‘লক্ষ্মীর পা’ ভীষণ ভাবে গ্রামের জীবনের কথা, সংগ্রাম আর লড়াইয়ের কথা তুলে ধরেছে বলেই মত পরিচালকের। এটি তাঁর প্রথম ফিচার ছবি। বৃহস্পতিবার এই ছবি নন্দনে দেখানো হয়েছে । ফের রবিবার রাধা স্টুডিওতে এই ছবি দেখার সুযোগ সাধারণ মানুষের কাছে।

 

 

Related articles

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...