Friday, April 3, 2026

Haridevpur: কিশোরীকে মাদক খাইয়ে যৌ*ন নির্যাতন! ধৃত মা-ছেলে

Date:

Share post:

কিশোরীকে মাদক মেশানো খাবার খাইয়ে যৌ*ন নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত যুবক ও তাঁর মাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। জানা গিয়েছে, ধৃত তরুণ এমবিএ (MBA) পড়ুয়া। বাড়িতে কালীপুজো (Kali Puja) উপলক্ষে নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠান ধৃত যুবকের মা। এরপর মাদক মেশানো খাবার খাইয়ে ৩ দিন বাড়িতে আচ্ছন্ন করে রাখা হয় নাবালিকাকে। আর সেই সুযোগ কাজই লাগিয়ে দক্ষিণ কলকাতার হরিদেবপুরের (Haridevpur) বাসিন্দা অভিযুক্ত মহিলার ছেলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও পরে জ্ঞান ফিরতেই হরিদেবপুরের ওই বাড়ি থেকে সবার চোখ এড়িয়ে পালায় কিশোরী। শুক্রবার নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পকসো আইনে (POCSO) মামলা দায়ের করেছে হরিদেবপুর থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

এদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে একটি প্রতিষ্ঠানে বিউটিশিয়ান কোর্স (Beautician Course) করতেন অভিযুক্তের মা। হরিদেবপুরের বাড়িতে তাঁর একটি পার্লারও (Beauty Parlour) রয়েছে। গত অক্টোবর মাসে কালীপুজো উপলক্ষে ওই নাবালিকাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত মহিলা। এরপরেই খাবারে মাদক মিশিয়ে দেয় যুবকের মা। খাবার খেয়ে নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে তাকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, তিন দিন ধরে লাগাতার নির্যাতন চলে। তিন দিন পর সকলের চোখ এড়িয়ে হরিদেবপুরের ওই বাড়ি থেকে কোনওমতে পালিয়ে যায় সে। বাড়ি ফিরে এক আত্মীয়কে সব কথা জানায়। এরপর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় নাবালিকার। প্রথমে লজ্জার কারণে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ পরিবার করতে না চাইলেও শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তে নেমে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...