Wednesday, June 24, 2026

এবার গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য

Date:

Share post:

হাইকোর্টের ধমক খেয়ে ২৪ ঘণ্টার মধ্যে সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করল সিবিআই। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকে জেরা করা প্রয়োজন বলে জানিয়েছেন তদন্তকারীরা।

শেষ পর্যন্ত সেই আবেদন মেনে এবার গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য। ফের সুবিরেশ ভট্টাচার্যের পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত।
গত ১২ ডিসেম্বর সুবীরেশকে আদালতে পেশের দিন ছিল। সেদিন তাকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল সিবিআই। জানিয়েছিল গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতিতে সুবীরেশকে হেফাজতে প্রয়োজন। ফলে কয়েক দিনের মধ্যে সুবীরেশকে ফের আদালতে পেশের আবেদন জানায় তারা। সেই আবেদনের প্রেক্ষিতে সুবীরেশকে ২২ ডিসেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক।
বৃহস্পতিবার এজলাসে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, একজন অভিযুক্তকে হেফাজতে নিতে ১০ দিন লাগবে কেন? কেন ১০ দিন পর সুবীরেশকে পেশের নির্দেশ দেওয়া হল তা জানতে চেয়ে আলিপুর আদালতের বিচারকের কাছে রিপোর্ট তলব করেন তিনি। একই সঙ্গে ভর্ৎসনা করেন সিবিআইকে।

হাইকোর্টের ধমক খেয়ে শুক্রবার ফের আলিপুর আদালতে সুবীরেশকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। এবার আর শুনানিতে দেরি করেনি আলিপুর আদালত। সিবিআইয়ের আইনজীবী বলেন, কয়েকজনের সামনে বসিয়ে সুবীরেশকে জেরা করা প্রয়োজন। যা জেলে গিয়ে করা সম্ভব নয়। এদিন আদালতে প্রায় ৩০ মিনিট শুনানি হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...