Saturday, April 4, 2026

আজ বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াই, মুখোমুখি ক্রোয়েশিয়া বনাম মরক্কো

Date:

Share post:

আজ বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াই।সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ক্রোয়েশিয়ার। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোর বিজয়রথ থেমে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে। কিন্তু শেষ বেলায় ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতে ফুটবলের মহামঞ্চে তৃতীয় স্থান অর্জন করাটাও কম কৃতিত্বের নয় দু’দলের কাছেই। বিশেষ করে মরক্কোর কাছে। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া তবু গতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে। তবু তারা শনিবারের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে।

এই নিয়ে ক্রোট ফরোয়ার্ড আন্দ্রেস ক্রামারিচ বললেন, ‘‘বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনের ম্যাচ কখনও গুরুত্বহীন ফাঁকা লড়াই হতে পারে না। টুর্নামেন্টের আর পাঁচটা ম্যাচের থেকেও এই ম্যাচের গুরুত্ব বেশি। এটা বিশ্বকাপের নক আউট ম্যাচ। এই ম্যাচের বিজয়ী অমরত্বের মর্যাদা পাবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত।’’ ক্রোট তারকা আরও বলেন, ‘‘আপনারা যদি মরক্কোর খেলোয়াড়দের কাছে জানতে চান তাহলে তারাও আমার সঙ্গে একমত হবে।’’ অবশ্য মরক্কোর কোচ রেগ্রেগুই বলেছেন, তাঁরা বিশ্বকাপ ফাইনাল খেলতে চেয়েছিলেন, প্লে-অফ নয়।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...