Monday, March 9, 2026

ফাইনালের আগে ভাইরাসে কাবু ফ্রান্স শিবির, ফ্লু’-তে আক্রান্ত ভারান এবং কোনাতে

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। তার আগে কোল্ড ভাইরাসে কাবু ফরাসি শিবির। আগেই জ্বরে পড়েছিলেন দুই ফুটবলার দায়ু উপামেকানো এবং আদ্রিয়ান রাবিও। দু’জনেই মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে পারেননি। এবার ‘ফ্লু’-তে আক্রান্ত ফ্রান্সের প্রথম একাদশের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কোনাতে। ম্যাঞ্চেস্টার ইউনাইডের ভারান এবং লিভারপুলের ডিফেন্ডার কোনাতের উপসর্গ রয়েছে। টিম সূত্রে খবর, দু’জনকেই দলের বাকিদের থেকে দূরে নিভৃতাবাসে রাখা হয়েছে। জানা গিয়েছে, রিজার্ভ দলের উইঙ্গার কিংসলে কোমানও অসুস্থ।

স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েই অভিযোগ ফ্রান্সের। তবে ফাইনালের আগে হাতে সময় নেই। উপামেকানের জায়গায় নেমে সেমিফাইনালে রক্ষণে ভরসা দিয়েছেন কোনাতে। কিন্তু ভারানের সঙ্গে তরুণ ডিফেন্ডারও অসুস্থ হয়ে পড়ায় রক্ষণে বিকল্প কম্বিনেশন নিয়ে নিঃসন্দেহে চিন্তা বেড়েছে কোচ দিদিয়ের দেশঁর। তার উপর মাঝমাঠে রাবিওর বদলি হিসেবে সেমিফাইনালে সেভাবে নজর কাড়তে পারেননি ইউসুফ ফোফানা। তাই দলগঠন ও রণকৌশল নিয়ে নানা অঙ্ক কষতে হচ্ছে ফরাসি কোচকে।

এদিকে করিম বেঞ্জিমাকে নিয়ে চর্চা অব্যাহত। মরক্কো ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বেঞ্জেমার ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু কাতারে সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো চান, শুধু বেঞ্জিমাই নন, চোটে ছিটকে যাওয়া পল পোগবা, এনগোলো কন্তেরাও ফাইনালে দলের সঙ্গেই থাকুন। তাছাড়া বেঞ্জেমা ফ্রান্সের বিশ্বকাপ দলেরই সদস্য।


 

spot_img

Related articles

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...