Monday, March 16, 2026

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, প্রথম টেস্ট ম‍্যাচে শাকিবদের হারাল ১৮৮ রানে

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় দল। চট্টগ্রামে প্রথম টেস্ট ম‍্যাচে ১৮৮ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৪ উইকেট অক্ষর প‍্যাটেলের। তিন উইকেট কুলদীপ যাদবের। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল কে এল রাহুলরা। ম‍্যাচের সেরা হলেন কুলদীপ যাদব।

জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তার জবাবে পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশ অল-আউট হয়ে যায় ৩২৪ রানে। ১৮৮ রানের বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারত-বাংলাদেশ ম্যাচের শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২৪১ রান। হাতে ছিল ৪ উইকেট। চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন শাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাঁরা কিছুটা লড়াই করবেন বলে আশা করা হয়েছিল। শাকিব ৮৪ রান করলেও মেহেদি আউট হলেন ১৩ রানে।এরপর আর কেউ বাংলাদেশের হয়ে কোন ব‍্যাটার মাঠেই দাঁড়াতেই পারলেন না। যার ফলে ৩২৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...