Friday, June 26, 2026

বিহারে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭০! তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন

Date:

Share post:

বিহারের ছপরায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। মদে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এই মৃত্যু।

আরও পড়ুন:বিষমদে মৃত্যু ঠেকাতে দেশি মদ প্যাকেটে বিক্রির সিদ্ধান্ত পাঞ্জাব সরকারের

প্রশাসন সূত্রে খবর, শনিবার বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিষমদ খেয়ে এই ভয়ঙ্কর পরিণতির কথা প্রকাশ্যে আসতেই শিরোনামে উঠেছে বিহার। ছপরায় একটি দল পাঠিয়ে তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কমিশনের একটি দল ছপরায় যাবে। তারা খতিয়ে দেখবে অসুস্থদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে কি না। শুধু তাই-ই নয়, তাঁদের সুবিধার্থে কী কী পদক্ষেপ করেছে সরকার, তা-ও খতিয়ে দেখা হবে।
পাশাপাশি, বিষমদ উৎপাদন রুখতে বিহার সরকারের ভূমিকা ঠিক কী তা-ও খতিয়ে দেখবে কমিশন। কমিশনের ওই দলটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবে, সরকার এই বিষমদ উৎপাদনের ডেরাগুলি ধ্বংস ও সার্বিক ভাবে বিষমদ উৎপাদন বন্ধ করতে কী কী পদক্ষেপ করেছে।

২০১৬ সালের এপ্রিল মাসে বিহার সরকার রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। তারপরও বেআইনিভাবে চলছ মদের ঠেক। তবে এত বড় বিপর্যয় আগে ঘটেনি। অন্যদিকে, বিষমদ খেয়ে কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে জানিয়েছে নীতীশ প্রশাসন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...