Monday, April 6, 2026

আর্জেন্তিনার বিরুদ্ধে তৈরি ফ্রান্সরা

Date:

Share post:

আজ বিশ্ব ফুটবলের মহারণ। আজ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। আর সেই মহারণের আগে দিদিয়ের দেশের মুখেও লিওনেল মেসি! কিলিয়ান এমবাপেদের কোচ বলেই ফেললেন, ‘‘আর্জেন্তাইনরা তো চাইবেই। বিশ্বের আরও অনেক মানুষ এমনকী, অনেক ফরাসিও চায় মেসি যেন বিশ্বকাপ জেতে। তবে এই জায়গায় পৌঁছে আমরাও খালি হাতে দেশে ফিরতে রাজি নই। কাপ জেতার জন্য যা যা করার আমরা সবই করব।’’

ফাইনালের আগে স্বস্তিতে নেই ফ্রান্স। একের পর এক ফুটবলার ক্যামেল ফ্লুতে আক্রান্ত হচ্ছেন। র‍্যাবিয়ট, উপামেকানো, কিংসলে কোমানের পর ভারান ও ইব্রাহিম কান্তে। তালিকাটা ক্রমশ বেড়েছে। দেশঁ যদিও বলেছেন, ‘‘আমি মোটেই চাপে নেই। বরং ঠান্ডা মাথায় ফাইনালের জন্য মনঃসংযোগ করছি।’’

রবিবাসরীয় ফাইনাল জিতলেই ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নেবেন ফরাসি কোচ। তবে দেশঁর জন্য সুখবর, যেসব ফরাসি ফুটবলাররা জ্বরে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। শনিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েন ভারান, র‍্যাবিয়ট, উপামেকানোরা।

এই নিয়ে ফরাসি অধিনায়ক হুগো লরিস বলেন, ‘‘মনে রাখবেন এটা বিশ্বকাপ ফাইনাল। আর লড়াইটা দুটো ঐতিহ্যশালী দেশের মধ্যে। কোনও একজন বিশেষ খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। মেসির মতো খেলোয়াড় বিপক্ষ শিবিরে থাকলে আলোচনা হবেই। তবে ফুটবলের ঊর্ধ্বে কেউ নয়।’’ যাঁকে নিয়ে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছে ফরাসিরা, সেই এমবাপে আবার দারুণ মেজাজে। পাঁচ গোল করে সোনার বুটের দৌড়ে থাকলেও, শেষ দুটো ম্যাচে গোল পাননি এমবাপে। ফাইনালে বাড়তি খিদে নিয়ে মাঠে নামবেন তিনি।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, প্রথম টেস্ট ম‍্যাচে শাকিবদের হারাল ১৮৮ রানে

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...