Friday, June 26, 2026

অধিনায়ক মেসির স্বপ্নপূরণ করতে ফোকাসড গোটা আর্জেন্তিনা দল

Date:

Share post:

রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর্জেন্তিনার ৩৬ বছরের স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে এবার কাতারে বিশ্বকাপের আসরে এসেছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। আট বছর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে এসেও ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। তবে চলতি বিশ্বকাপে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিততে হলে আর্জেন্তিনাকে পেরোতে হবে মাত্র একটি ধাপ। আর সেই ধাপটাই সব থেকে কঠিন। দোহার লুসেইল স্টেডিয়ামে আজ রাতে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার বিশ্বজয়ের গৌরব অর্জন করবে নীল-সাদা বাহিনী। ৩৬ বছর আগে দিয়েগো মারাদোনা পেরেছিলেন। এবার কি পারবেন লিওনেল মেসি? অপেক্ষার প্রহর গোনা শুরু।

দিদিয়ের দেশঁর ফ্রান্স শক্ত গাঁট। কিন্তু মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে আর্জেন্তিনা দলের প্রতিটি সদস্য এককাট্টা। মেগা ফাইনালের ২৪ ঘণ্টা আগে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও যেন ফুটছেন। স্বপ্নপূরণের অপেক্ষায় তিনি। জানিয়ে দিলেন, ফাইনালে তাঁর দল ফ্রান্সকে রেয়াত করবে না। স্কালোনির কথায়, ‘‘যতটা সম্ভব ওদের আঘাত করব এবং একটু কম কষ্ট দেব।’’

প্রতিপক্ষ দল টানা দু’বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামছে। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানদের থামাতে প্রস্তুতিতে খামতি রাখেনি নীল-সাদা ব্রিগেড। মেসিদের কোচ বললেন, ‘‘ফ্রান্স মানে শুধু এমবাপে নয়। ওদের আরও অনেক খেলোয়াড় আছে যারা খুবই বিপজ্জনক। কিলিয়ান এখনও খুব তরুণ এবং খেলোয়াড় হিসেবে ও এখনও অনেক উন্নতি করতে পারে।’’

এবারের বিশ্বকাপের সব থেকে কম বয়সি কোচ স্কালোনি। প্রতিপক্ষ দলের ধুরন্ধর কোচ দেশঁর বিরুদ্ধে মগজাস্ত্রের লড়াই জেতার জন্য এক কৌশলও নিয়েছেন মেসিদের হেড স্যার। ফাইনালের জন্য তিনটি ছক তৈরি রাখছেন স্কালোনি। ৫-৩-২, ৪-৩-৩ এবং ৪-৪-২, তিনটি ছকেই প্র্যাকটিস করিয়েছেন দলকে। আর্জেন্তিনা শিবিরে স্বস্তির খবর, দলের সবাই চোটমুক্ত। কার্ড সমস্যা কেটে যাওয়ায় ফাইনালে খেলতে বাধা নেই মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্তিয়েলের।স্বপ্নপূরণের লক্ষ্যে মেসি খুব শান্ত রয়েছেন। গত কয়েকদিন অনুশীলনও করেছেন মেপে। অধিনায়ক মেসির স্বপ্নপূরণ করতে গোটা দল রয়েছে ফোকাসড। কোচ স্কালোনি নিশ্চিত, এবার কাপ নিয়েই দেশে ফিরবে নীল-সাদা ব্রিগেড।

সাংবাদিক সম্মেলনে এসে বললেন, ‘‘আমি ধন্যবাদ জানাই আমার খেলোয়াড়দের কারণ, আর কোনও শব্দ নেই। ওরা আমাকে সব কিছু দিয়েছে। আমি আশা করছি, খেলোয়াড়রা ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে। যদি না-ও পারে, তাতেও ওদের গর্ববোধ করা উচিত।’’

আরও পড়ুন:আর্জেন্তিনার বিরুদ্ধে তৈরি ফ্রান্সরা

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...