Friday, April 3, 2026

KIFF 2022 : বিশ্বকাপের মেজাজেও বিশ্বের সিনেমা দেখার উন্মাদনা !

Date:

Share post:

২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)মঞ্চে রবিবারের বিশ্বকাপের (Fifa World Cup)আমেজেও বিশ্বের ছবি দেখার ভিড়। চ্যাপলিনকে পথের পাঁচালীর অপুর পাশে বসিয়ে এক অন্য স্বাদ উপহার দিতে চেয়েছিলেন চলচ্চিত্র উৎসব কমিটির সদস্যরা। তাই খুঁটিয়ে পরীক্ষা করে হোম ওয়ার্ক সাজান হয়েছিল। একফ্রেমে অমিতাভ বচ্চন আর সিলভেস্টার স্ট্যালোনকে (Amitabh Bachchan and Sylvester Stallone)দেখে চমকে গেছিলেন স্বয়ং বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় আর টম হ্যাঙ্কসকে (Soumitra Chatterjee and Tom Hanks) পাশাপাশি নিয়ে মন্তাজ তৈরি করার দক্ষতায় যেন টিজ়ারেই ঘোষণা হয়ে গেছিল সিনেমা-উৎসবের সাফল্য। রবিবার যখন বিশ্ব ফুটবলের ইতিহাস তৈরির অপেক্ষায় শহর ডুবছে ১০ নম্বর জার্সির নেশায়, তখনও চেনা চলচ্চিত্র উৎসবের (Film Festival)আমেজ সিনে প্রাঙ্গণে।

রবিবার সকাল ৯ টায় Jean Luc Godard-কে শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিচালিত ছায়াছবি দিয়েই শো শুরু হয়। সিনেমার নাম ‘ A Woman Is A Woman’। বিকেলের অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায়ের স্মৃতি চারণায় এক বিশেষ আলোচনা চক্র। শিশির মঞ্চে (Shishir Mancha) ঠিক বিকেল ৪ টে নাগাদ এই অনুষ্ঠানের কর্ণধার সুধীর মিশ্র। একই প্রেক্ষাগৃহে সন্ধে সাড়ে ৬টায় হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুরাধা’ দেখার আগ্রহ চোখে পড়ল ভর দুপুরেই। নন্দন ১ প্রেক্ষাগৃহে আবার সমরেশ বসুর ‘ প্রজাপতি’ ততক্ষণে ডানা মেলতে শুরু করেছে। রাত সাড়ে ৮ টায় বিশ্ব ফুটবলের মহা যুদ্ধ তাই আজকের ‘সিনে আড্ডা’র সুরেলা সফর বিকেল সাড়ে ৫টাতে শুরু হবে বলে কানাঘুষো খবর। আজকের আকর্ষণ, সুর না গায়ক কে বড়? উত্তর খুঁজতে আর তারকা গায়কদের সঙ্গে আলোচনায় মাততে বিকেল গড়ানর আগেই সিট দখলের হুড়োহুড়ির সাক্ষী রইল ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival)।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...