Wednesday, June 24, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে গুরুতর অভিযোগ তুলল ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিকের। তিনি আদতে নিশীথের বাবা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, ‘নিশীথ প্রামাণিকের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে। ছ’বছর আগে সমীক্ষা হয়েছে। সেই সময় অনেকের পাকা ঘর ছিল না। এই ছ’বছরে অনেকে পাকা ঘর তৈরি করেছেন। কিন্তু তালিকায় তাঁদের নাম রয়েছে। বিজেপি এ নিয়ে রাজনীতি করছে। এ বার তো নিশীথ প্রামাণিকেরও বাবার নাম উঠেছে। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক।’
যদিও নিশীথ অভিযোগ করেন, আবাস যোজনার তালিকায় বেছে বেছে দলের নেতাদের নাম ঢুকিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তালিকায় বাবার নাম থাকার খবর তাঁর কানে আসতেই তিনি জেলাশাসকের কাছে মেল করে জানিয়ে দেন, তিনি এই ধরনের কোনও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেননি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...