Monday, April 6, 2026

আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারির পড়ুয়াদের পাশে রাজ্য সরকার, নয়া নির্দেশ

Date:

Share post:

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে রাজ্য সরকার। বাড়ছে ডাক্তারির আসন সংখ্যা। বিভিন্ন জেলার ৫ টি মেডিক্যাল কলেজ (Medical Collage) মিলিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য মোট আড়াইশোটি আসন বাড়ানো হচ্ছে। ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার মেডিক্যাল কলেজে MBBS-এর ৫০টি করে আসন বাড়াতে স্বাস্থ্য দফতরকে (Health Department) নির্দেশ দেওয়া হয়েছে।

ওই মেডিক্যাল কলেজগুলিতে বর্তমানে ১০০টি করে আসন রয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ৫০টি করে আসন বাড়িয়ে ওই সবকটি মেডিক্যাল কলেজের স্নাতক স্তরের আসন সংখ্যা হচ্ছে দেড়শো।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা এই আসনগুলিতে ভর্তির সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ইউজিসি এবং জাতীয় মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুসারে ওই আসনে ছাত্র ভর্তি করা হবে। এমনিতেই রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের জন্য স্নাতকোত্তর স্তরে আসন অনেকটাই বেড়েছে। ১৭ মেডিক্যাল কলেজ মিলিয়ে আসন বৃদ্ধির সংখ্যা ৬৫০। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, SSKM, NRC, আরজি কর-সহ ১৭ কলেজে স্নাতকোত্তর স্তরে আসন বেড়েছে। আসন বাড়ছে সাগর দত্ত, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, কোচবিহার মেডিক্যাল কলেজে। আসন বৃদ্ধির তালিকায় রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তরবঙ্গ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজও। এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের আসন বাড়ায় সামগ্রিক ভাবে ডাক্তারি পড়তে চাওয়া ছেলেমেয়েরা উপকৃত হবেন বলে শিক্ষা মহলের অভিমত।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...