Monday, June 8, 2026

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি তাঁর যথেষ্ট টান ছিল। ব্যবসার পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্যও ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পঞ্জাবের জলন্ধরে ছোটবেলা কাটলেও পরবর্তীতে ১৯৬৬ সালে ব্রিটেনের মাটিতে পা রাখেন তিনি। ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’ তাঁর হাতেই শুরু হয়। দলমত নির্বিশেষে ভারতের সকল প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। ভারত এবং ব্রিটেন মধ্যে সম্পর্ক উন্নতির জন্য স্বরাজের ভূমিকা অনস্বীকার্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বিশেষ পরিচিতি ছিল। বাংলার উন্নয়ন নিয়ে স্বরাজের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী (CM) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘স্বরাজ পালজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, অসাধারণ শিল্পপতি, সমাজসেবক। এই প্রবাসী ভারতীয়র কলকাতার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। তাঁর সঙ্গে আমার ভালো পরিচয় ছিল। আমরা যৌথভাবে বাংলার উন্নয়নের জন্য কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা করেছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই।’


জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন স্বরাজ। হাসপাতালে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ শিল্পমহলেরও।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...