Friday, June 19, 2026

পরপর ট্রফি জয় হল না, ঝুলিতে এল গোল্ডেন বুট, হারের পর অবশেষে মুখ খুললেন এমবাপে

Date:

Share post:

হল না। ২০১৮ পর ২০২২ এ বিশ্বকাপ জয় হল না। ফাইনালে আর্জেন্তিনার কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স। তবে ফ্রান্সকে চ‍্যাম্পিয়ন করতে শেষ পযর্ন্ত লড়েন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করেও দলের হার রুখতে পারেননি ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা। রবিবারের ম্যাচে জিততে পারলেই পরপর দুইবার বিশ্বকাপ জেতা হয়ে যেত তাঁর। তবে তা হল না। তবে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতেন এমব‍াপে। ম‍্যাচ হারার পর হতাশ এমবাপে অবশেষে মুখ খুললেন। খরচা করলেন মাত্র কয়েকটি শব্দ।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ফরাসি ভাষায় ক্যাপশনে এমবাপে লেখেন, “আমরা আবার ফিরে আসব।”

এদিকে ম্যাচের পর এমবাপেকে নিয়ে মজা করতে দেখা যায় মেসিদের। সেই সময়ের ভিডিও এখন ইতিমধ্যে ভাইরাল। ম‍্যাচ শেষে নাচের সময় খেলোয়াড়রা ড্রেসিংরুমে এক মিনিট নীরবতা পালন করেন এবং বলেন যে নীরবতা এমবাপের জন্য ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এমিলিয়ানো মার্টিনেজকে পুরো দলের সঙ্গে গান গাইতে এবং নাচতে। এমিলিয়ানো মার্টিনেজকে ভিডিওতে চিৎকার করে বলতে শোনা যায়, ‘এক মিনিটের নীরবতা এমবাপের জন‍্য। সেই ভিডিওতে আর্জেন্তিনার খেলোয়াড়দের হাসতেও দেখা যায়।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...