Tuesday, March 24, 2026

উপত্যকায় বড় সাফল্য! ৩ জ*ঙ্গিকে নিকেশ করল কাশ্মীর পুলিশ

Date:

Share post:

জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার সকালেই কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করে কাশ্মীর পুলিশ। এলাকায় নজরদারি চালানোর সময়ে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওই জঙ্গিরা। পাল্টা দেয় পুলিশ। তাতেই মৃত্যু হয় তিন জঙ্গির।

আরও পড়ুন:মোদির সভায় নিরাপত্তা বলয় ভেঙে উড়ল ড্রোন! গ্রেফতার ১

কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে,মঙ্গলবার ভোর বেলা শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। তাতেই নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। জানা গেছে, তিনজনই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অন্য দু’জনের মধ্যে এক লস্কর জঙ্গির নাম লতিফ লোন। মাস দুয়েক আগে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

উমর নাজির নামে অপর এক জঙ্গির বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় এখনও স্পষ্ট করে জানা যায়নি। মৃত তিন জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। আশেপাশে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারেই বলেই পুলিশের অনুমান। অন্তত তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আপাতত এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...