Monday, June 15, 2026

দরগায় বসে ভিক্ষা করছিল, এক লহমায় জানা গেল কোটিপতি এই অনাথ কিশোর !

Date:

Share post:

দরগায় বসে ভিক্ষা করছিল, এক লহমায় বদলে গেল জীবন! প্রথমে বাবা, তারপর মাকে হারিয়ে চরম বিপাকে পড়েছিল ১০ বছরের ছেলেটা। আশ্রয় নিয়েছিল রুরকির পিরান কালিয়ার শরিফ দরগায়। দরগা চত্বরেই ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছিল। আসলে কিশোর ছেলেটা জানতও না, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সে।

প্রায় বছর দেড়েক বাড়ি থেকে নিখোঁজ ছিল সে। গত বুধবার, ১৪ ডিসেম্বর ছেলেটির খোঁজ পেয়েছে তার আত্মীয় স্বজন। ঘরে ফিরেছে সে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়।

নিখোঁজ হওয়ার আগে, সাহারানপুরের পান্ডৌলি গ্রামে থাকত শাহজেব আলম। গুরুতর অসুস্থ ছিল তার বাবা মহম্মদ নাভেদ। দীর্ঘ রোগভোগের পর, ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়েছিল। এরপর, শাহজেবকে নিয়ে তাঁর মা ইমরানা বেগম বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কিছু সময় পর, বাপের বাড়ি ছেড়ে উত্তরাখণ্ডের রুরকির কাছে অবস্থিত সুফি বিখ্যাত দরগা, পিরান কালিয়ার শরিফ দরগায় চলে গিয়েছিলেন ইমরানা। শ্বশুরবাড়ির সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না।

এখানেই শাহজেবের দুর্ভোগ শেষ হয়নি। এরপর তাঁর জীবনে নেমে এসেছিল কোভিড-১৯ মহামারির অভিশাপ। ২০২১ সালে মহামারি কেড়ে নিয়েছিল তার মায়ের জীবন। অনাথ শাহজেব শুরু করেছিল ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করেই খিদে মেটাত, রাতে শুয়ে থাকত দরগায়।

এদিকে, ২০২১ সালেই মৃত্যু হয়েছিল তাঁর ঠাকুর্দা মহম্মদ ইয়াকুবের। তিনি তাঁর বিপুল সম্পত্তির একটা বড় অংশ লিখে দিয়ে গিয়েছিলেন নাতি, শাহজেবের নামে। কিন্তু শাহজেব কোথায়, তা কেউ জানত না। অনেক খোঁজাখুঁজির পর, গত বুধবার পিরান কালিয়ার শরিফ দরগায় তার খোঁজ পান শাহজেবের কাকা নওয়াজ আলম। তিনিই শাহজেবকে ফিরিয়ে নিয়ে এসেছেন।

উত্তরাধিকার সূত্রে শাহজেব এখন একটি দোতলা বাড়ি, ৫ বিঘা জমির মালিক। সব মিলিয়ে যে সম্পত্তির মূল্য ২ কোটি টাকারও বেশি।

Related articles

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...