Monday, June 15, 2026

কর বাকি কোটি টাকা! তাজমহল বাজেয়াপ্ত করার ‘হঁশিয়ারি’ আগ্রা পুরনিগমের

Date:

Share post:

কর বাকি শাহজাহানের স্বপ্নের সৌধের! তাজমহলের সৌন্দর্য্য যতই কাব্যিক হোক না কেন, বিষয়টি মোটেই সুখকর নয়। সম্পত্তি এবং জলকর বাবদ বাকি এক কোটি টাকা। তাজমহল (Tajmahal) কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল আগ্রা (Agra) পুরনিগম। বকেয়া বিল ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের। ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুরনিগম।

এই নোটিশ পেয়ে তাজ্জব তাজমহলের দায়িত্বে থাকা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ (ASI)। তাদের দাবি, ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম কর দেওয়ার জন্য নোটিশ পেল তাজমহল। তবে এটা ভুলবশত পাঠানো হয়েছে বলেই মনে করছে এএসআই। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের এক শীর্ষ আধিকারিক রাজকুমার প্যাটেল জানান, তাজমহল এবং আগ্রা ফোর্টকে বকেয়া মেটানোর জন্য ৩টি নোটিশ পাঠানো হয়েছে। যার পরিমাণ ১ কোটি টাকার বেশি। বলেন, “মনে হয়, ভুল করে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য রাজ্যের আইনে এ বিষয়ে উল্লিখিত আছে।”

তাহলে কেন জলকর চাওয়া হল? তা নিয়ে ধন্ধে ASI। কারণ বাণিজ্যিক ক্ষেত্রে তারা জল ব্যবহার করে না। সুতরাং তার পরেও এ ধরনের নোটিশ কেন পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্যাটেল।

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...