Monday, April 6, 2026

বিশ্বচ‍্যাম্পিয়ন হয়েও ফিফা র‍্যাঙ্কিং-এ ব্রাজিলকে টেক্কা দিতে পারল না আর্জেন্তিনা

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে লিওনেল মেসির দল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও শীর্ষস্থান থেকে ব্রাজিলকে সরাতে পারল না আর্জেন্তিনা। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে ব্রাজিল। এদিকে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্তাইন দল।

তবে আর্জেন্তিনা এই জয়ের জেরে ব্রাজিলের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য অনেকটাই কমেছে মেসিদের। এদিকে বেলজিয়াম দুই ধাপ নেমে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। নিজেদের পঞ্চম স্থান বজায় রেখেছে ইংল্যান্ড। দুই ধাপ উঠে ষষ্ঠ স্থানে উঠে এল নেদারল্যান্ডস।

তবে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেল তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ক্রোয়েশিয়া ও মরক্কো। পাঁচ ধাপ উঠে সপ্তম স্থানে উঠেছে ক্রোয়েশিয়া। এদিকে ১১ ধাপ উঠে একাদশতম স্থানে উঠে এসেছে মরক্কো। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি এবারের বিশ্বকাপ না খেলায়, দুই ধাপ নেমে অষ্টম স্থানে। নবম স্থানে নিজেদের অবস্থান বজায় রেখেছে পর্তুগাল। আর তিন ধাপ নেমে দশম স্থানে এসেছে স্পেন।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...