Tuesday, March 31, 2026

ই-নাগেটস জালিয়াতি কাণ্ডে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ

Date:

Share post:

ই-নাগেটস(E Nagets) গেমিং অ্যাপ জালিয়াতি কাণ্ডে জমা পড়ল চার্জশিট। এই রাজ্যে বেআইনি গেমিং অ্যাপের মাধ্যমে জালিয়াতি(fraud) করে কোটি কোটি লোপাট করার অভিযোগ ওঠেছিল। ওই অভিযোগে গার্ডেনরিচের জনৈক আমির খানের(Amir Khan) বাড়ির খাটের তলা থেকে প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। আমির খানই এই জালিয়াতি চক্রের মূল পাণ্ডা বলেই দাবি তদন্তকারীদের।

সেই মামলায় মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ১১০০ পাতার চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। চার্জশিটে আমির খানকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার ৮৯ দিনের মাথায় এই চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। আমির খান সহ মোট ১৪ জনের নাম রয়েছে এই চার্জশিটে। শুভজিৎ শ্রীমানী, সুশীল শীল নামে দুই অভিযুক্তকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। জালিয়াতির তদন্তে নেমে মোট ১৭৩৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সে সবই ফ্রিজ করা হয়েছে। নগদ টাকা ও ওই অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকা মিলিয়ে প্রায় ৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...