Tuesday, March 31, 2026

কাল সবাই সাবধান: শুভেন্দুর ‘২১ ডিসেম্বর’ নিদান নিয়ে চূড়ান্ত কটাক্ষ কুণালের

Date:

Share post:

১২, ১৪-র পর ২১ ডিসেম্বর- শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘ডিসেম্বর ধামাকা দিবস’। এই নিদান নিয়ে চূড়ান্ত কটাক্ষ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন”। শুভেন্দুর ২১ ডিসেম্বর নিদান নিয়ে তীব্র খোঁচা কুণালের। বলেন, ”১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকেদের মেরে ফেলল। কাল ২১ তারিখ। ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। কাল সবাই সাবধানে থাকবেন। এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না। এরা খুবই বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন। বিজেপি বা বিজেপির যা শাখা সংগঠন আছে তাদের থেকে সাবধানে থাকবেন।”

ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার কথা একাধিকবার শোনা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে। নির্দিষ্টভাবে তিনটি তারিখের উল্লেখও করেন বিরোধী দলনেতা। তার মধ্যে ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু হয়। ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীরই কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আগামিকাল ২১ ডিসেম্বর। যা নিয়েই পাল্টা আক্রমণ শাণান কুণাল। বলেন, ”তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে, বিজেপির থেকে সবাই দূরে থাকবেন”।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...