Saturday, June 20, 2026

সাইবার অপরাধ নিয়ে সচেতনতায় ‘সাইব্রো’-কে আনছে কলকাতা পুলিশ

Date:

Share post:

হাতে হাতে স্মার্ট ফোন (Smart Phone)। ক্যাশলেস (Cashless) লেনদেন। আর এসব ফাঁক গলেই চলছে সাইবার অপরাধ (Cyber Crime)। কখনও আবার প্রলোভনে পা দিয়ে চরম বিপদ ডেকে আনছে কেউ কেউ। এই সব বিষয়ে জন সচেতনতা গড়ে তুলতে নয়া উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ক্রীড়া প্রতিযোগিতার মতো ম্যাসকট (Mascot) আনতে চলেছে তারা।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রতারকরা নানাভাবে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে একটু অসতর্ক হলেই ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করা হচ্ছে। এজন্য কীভাবে প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সেই বিষয়েই সাইব্রোর মাধ্যমে প্রচার চালানো হবে বলে জানিয়েছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। ‘সাইব্রো’ নামের এই ম্যাসকট সাইবার অপরাধের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার জন্য ব্যবহার করা হবে। অফলাইন বা অনলাইন সব ক্ষেত্রেই ‘সাইব্রো’ কে দিয়ে প্রচার চালানো হবে। এভাবেই জন সচেতনতার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।

ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস অপরিচিতদের হাতে তুলে দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারেও আরও সতর্ক হওয়ার জন্য জনগণকে পরামর্শ দেয় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এই সঙ্গে প্রতারিত হলে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়। সেই সব বিষয়ে প্রচারেই এবার কাজ করবে ম্যাসকট।

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...