Thursday, April 9, 2026

কাজ দেওয়ার নাম করে মহিলাকে মদ্যপান করিয়ে গণধর্ষ*ণ! গ্রেফতার ৪

Date:

Share post:

৩৫ বছরের এক মহিলাকে কাজ দেওয়ার নাম করে ডেকেছিলেন ৪ যুবক। সেইমতো একটি বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তারপরই তাঁকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পেনামালুরু এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:তিন বছরেও স্বামীর খোঁজ মেলেনি! লাগাতার গণধর্ষ*ণের শিকার গৃহবধূ

পুলিশ সূত্রের খবর, দিনমজুরের কাজ করেন ওই নির্যাতিতা। তাঁকে কাজ দেওয়ার নাম করে বিজয়ওয়াড়া এলাকার সন নগর এলাকায় একটি বাড়িতে নিয়ে যান ৪ যুবক। এর পরই ঘর বন্ধ করে জোর করে মদ্যপান করানো হয়। মদ্যপানের জেরে কার্যত বেহুঁশ হয়ে পড়েছিলেন ওই মহিলা। সেই সুযোগেই ৪ যুবক তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

 

গত শুক্রবার পর্যন্ত ওই মহিলাকে ঘরবন্দি করে রাখা হয়। সেখানে তাঁকে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে যান ওই মহিলা। তারপরই সোজা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে বিজয়য়াড়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। মহিলার আঘাত গুয়রুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...