Tuesday, June 23, 2026

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ! মেহুল চোকসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রের

Date:

Share post:

ভারতীয় ব্যাঙ্ক থেকে লোপাট হয়েছে প্রায় ৯২ হাজার ৫৭০ কোটি টাকা। সংসদে কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে এমনটাই জানান হয়েছে। আর সবথেকে চমকে যাওয়ার মতো ঘটনা হল এই তালিকায় সবার র্ষে রয়েছেন পলাতক হিরে ব্যবসায়ী (Diamond merchant) মেহুল চোকসি (Mehul Choksi)। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে তিনি একাই সাড়ে ৭ হাজার কোটিও বেশি টাকা আত্মসাৎ করেছেন।

সরকারি হিসেব বলছে ৫০ জন ইচ্ছাকৃত ঋণখেলাপীর (Willful Defaulters) কারণে দেশ থেকে প্রায় ৯২ হাজার ৫৭০ কোটি টাকা লোপাট হয়েছে । লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ জানিয়েছেন, ৩১ মার্চ, ২০২২-এর হিসেব অনুযায়ী এই তালিকার শীর্ষে মেহুল চোকসি। তাঁর সংস্থা গীতাঞ্জলি জেমস (Gitanjali James) প্রায় ৭ হাজার ৮৪৮ কোটি টাকা প্রতারণা করেছে। প্রতারণা করা শিল্পপতিদের তালিকায় নীরব মোদি, বিজয় মালিয়ারা রয়েছেন। সরকারি রিপোর্ট বলছে গীতাঞ্জলি জেমস এর পরে ইনফ্রা ও রেইগো অ্যাগ্রোর নাম রয়েছে। এই দুই সংস্থা যথাক্রমে ৫.৮৭৯ কোটি টাকা ও ৪,৮০৩ কোটি টাকার ঋণ পরিশোধ করে নি বলে জানা যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকসান সবথেকে বেশি প্রায় ২ লক্ষ কোটি টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক – এর ক্ষতি প্রায় ৬৭ হাজার ২১৪ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্ক ৫০ হাজার ৫১৪ কোটি টাকা, চতুর্থ স্থানে এইচডিএফসি ৩৪ হাজার ৭৮২ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই ধরনের প্রতারণা রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...