Tuesday, March 31, 2026

টুইটারের CEO পদ থেকে পদত্যাগ করছেন মাস্ক

Date:

Share post:

ফের বড়সড় ঘোষণা করলেন এলন মাস্ক। ধনকুবের জানিয়েছেন, টুইটারের সিইও পদ থেকে দ্রুত ইস্তফা দেবেন তিনি। সম্প্রতি, মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান তিনি সিইও পদ থেকে ইস্তফা দেবেন কিনা? ভোটে দেখা যায় সকলেই প্রায় চাইছেন মাস্ক ওই পদ থেকে পদত্যাগ করুক। মোট ৫৭.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী ভোট দিয়ে মতামত জানান সিইও পদ থেকে যেন সরে যান মাস্ক।


আরও পড়ুন:ছাড়বেন নাকি থাকবেন? মানুষের রায় নিতে টুইটারে ভোটিংয়ের পথে হাঁটলেন এলন মাস্ক

যদিও ৪২.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী জানান মাস্ক থাকুন সিইও পদে। ওই ভোটে মোট ১৭ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী অংশগ্রহণ করেছিলেন। সেই ভোটের ফলাফলে মান্যতা দিতেই টুইটার কর্তা ঘোষণা করেছেন তিনি আর সিইও পদে থাকবেন না। নতুন কাউকে সেই দায়িত্ব দেবেন। তবে নতুন কেউ কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...