Monday, April 6, 2026

নোটিশের পরও ফের বেপাত্তা জিতেন্দ্র-চৈতালি! বৃহস্পতিতেও ফিরল আসানসোল পুলিশ

Date:

Share post:

নোটিশ দেওয়ার পরও আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটের তালা বন্ধ। কম্বলকাণ্ডে ৩ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র জায়া চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে হাজির হায়েছিল আসানসোল পুলিশ। তার আগে নোটিশও দেওয়া হয় তাঁকে। কিন্তু বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা যায় তাঁদের ফ্যাল্টে। তারপরই খালি হাতে ফিরতে হল আসানসোল পুলিশকে।

আরও পড়ুন:আসানসোল কাণ্ডের পর হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র- পত্নী

আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় পুরনিগমের ৩ বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, গৌরব গুপ্ত এবং অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুযায়ী গত ১৯ শে ডিসেম্বর জিতেনের ফ্ল্যাটে গিয়ে নোটিশ দিয়ে আসে পুলিশ। পরের দিন অর্থ্যাত ২০ ডিসেম্বর পুলিশ জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গেলেও আসানসোলের কাউন্সিলর চৈতালি তিওয়ারির দেখা মেলেনি। এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর ফিরে যান তদন্তকারী আধিকারিকরা। দ্বিতীয় নোটিশ দিয়ে আসে পুলিশ। ওই দিনই হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন জিতেন্দ্র। নোটিশে পুলিশ জানিয়েছিল,বৃহস্পতিবার আবার আসানসোল জি টি রোডে ঘনশ্যাম আপার্ট্মেন্টে জিতেন্দ্রর ফ্ল্যাটে যাবে তদন্তকারী দল। সেইমতো বৃহস্পতিবার পুলিশের একটি দল চোইতালির বাড়িতে পৌঁছে যায়। যদিও ফ্ল্যাটের তালাবন্ধ দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরতে হয় পুলিশকে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...