Saturday, June 27, 2026

কেন্দ্রের সতর্কবার্তার পরই সংসদে মাস্ক সংস্কৃতি, কোভিড সচেতন মোদি-ধনকড়রা

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Covid Situation) ক্রমশ গুরুতর হয়ে উঠছে বিশ্বে। ভারতে(India) অবশ্য করোনা নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকি নিতে রাজি নয় সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এর ঠিক পর বৃহস্পতিবার সংসদে দেখা গেল অতীতের মাস্ক সংস্কৃতি। এদিন রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়(Jagdeep Dhankar), লোকসভার স্পিকার ওম বিড়লার(Om Birla) পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল-সহ অনেক মন্ত্রী, সাংসদকেই মাস্ক পরে অধিবেশনে অংশ নিতে দেখা গেল।

সম্প্রতি সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় করোনা বিধি অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্র। অবশ্য দুদিন আগে কেন্দ্রের এই নির্দেশের পর সংসদে অবশ্য কোনও তৎপরতা দেখা যায়নি। সেই ছবিটা দেখা গেল বৃহস্পতিবার। বহু সংসদ সদস্যকে দেখা গেল মাস্ক পরিহিত অবস্থায়। অথচ অক্টোবরের শেষ পর্বে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতে প্রথম খোঁজ মিলেছিল করোনাভাইরাসের নয়া চিনা উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর। তার পরেও ৩ জনের দেহে ওই অতি সংক্রামক উপরূপের সন্ধান মিলেছে।

উল্লেখ্য, ২ বছর আগে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের গোড়ায় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির নানা অভিযোগ উঠেছিল। এ বার চিনে নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মেলার পরেই তৎপর হয়েছে কেন্দ্র। ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার বিকেলে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বিকে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের সকলেরই মুখে ছিল মাস্ক।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...