Tuesday, March 24, 2026

শারীরিক অবস্থার অবনতি পেলের, আরও বেশ কয়েকদিন থাকবেন হাসপাতালে

Date:

Share post:

শারীরিক অবস্থার অবনতি হল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের। এমনটাই খবর সাও পাওলোর হাসপাতালের তরফ থেকে। এক বিবৃতিতে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং মূত্রনালির সংক্রমণের চিকিৎসাও হচ্ছে পেলের। শ্বাসপ্রশ্বাসেও সমস্যা রয়েছে ওনার।

বুধবার হাসপাতালের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত চিকিৎসার পর্যালোচনার জন্য ২৯ নভেম্বর থেকে ভর্তি রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এই মুহূর্তে তাঁর আরও বেশি যত্নের প্রয়োজন। তাঁকে কমনরুমে ভর্তি রাখা হয়েছে এবং চিকিৎসকরা আরও বেশি করে তাঁর দিকে নজর রাখছেন।”

এদিকে পেলে কন‍্যা কেলি নাসিমেন্তোও বাবার শারীরিক অবস্থা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ডাক্তারদের সঙ্গে কথা বলে বিভিন্ন কারণকে মাথায় রেখে ঠিক করেছি, বাবাকে হাসপাতালে ভর্তি রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। তাই বড়দিন ঘরে কাটাতে পারব না। বাবার জন্যে কাইপিরিনহাও ব্রাজিলের এক বিশেষ ধরনের পানীয় তৈরি করব। মজা করছি। বাবাকে খুব ভালবাসি। পরের সপ্তাহে আবার নতুন খবর জানাব। সবাইকে অনেক ধন‍্যবাদ আমাদের পাশে থাকার জন‍্য। আমাদের এরকম ভালোবাসার জন‍্য।”

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...