Saturday, June 27, 2026

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে: ৬ জেলায় জমি অধিগ্রহণ, জেলাশাসকদের মতামত চাইলেন মুখ্যসচিব

Date:

Share post:

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata-Varanasi Expressway) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্যের ৬ জেলার উপর দিয়ে এই সড়ক যাবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জমি অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার, জমি অধিগ্রহণের কাজ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)।

এদিন এই বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। ৬ জেলার জেলায় এই সড়ক নিয়ে যাওয়ার জন্য জমি অধিগ্রহণে কোনও সমস্যা হবে কি না- তা নিয়ে জেলাশাসকদের মতামত নেন তিনি। সূত্রের খবর, অন্য জেলায় সমস্যা না হলেও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় সমস্যা হতে পারে বৈঠকে জানানো হয়েছে। তবে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মত বৈঠকে উপস্থিত আধিকারিকদের।

হাওড়া জেলার বাগনান থেকে সরাসরি দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই এক্সপ্রেসওয়ে কী ভাবে নিয়ে যাওয়া হবে তার জন্যই পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর আরও একটি সেতু নির্মাণ করা হতে পারে। কয়েকমাস আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রক কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরির জন্য নবান্নকে জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। দেশের অন্য যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে এই জাতীয় সড়ক যাবে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করতে চায় নবান্ন।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...