Saturday, June 27, 2026

মিলল না জামিন! আরও ১৪ দিনের জেল হেফাজত পার্থ-কল্যাণময় সহ ৭ জনের

Date:

Share post:

মিলল না রেহাই। পুজোর পর এবার বড়দিনও (Christmas) জেলেই কাটবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার (Arrest) হওয়া পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattachatya)-সহ মোট ৭ জনের। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে অভিযুক্তদের আরও ১৪ দিন জেলা হেফাজতের (Jail Custody) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থ, সুবীরেশদের।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI SpecialCourt) পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে। সেখানেই ধৃতদের জামিনের আবেদন জানান হয়। তবে এদিন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী আদালতে লালন শেখ প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানান, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রাখছে। তবে সিবিআই এদিন সাফ জানিয়েছে, এই অভিযুক্তরা জামিন পেলে সমাজের ক্ষতি হতে পারে। তাই তাঁদের জেলে আটকে রাখা হচ্ছে। কিন্তু সিবিআই হেফাজতে খুন হতে হয়েছে লালন শেখকে। এরপরই তদন্তের ভয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সিবিআই-এর তরফে আরও বলা হয়েছে, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না এটাই স্বাভাবিক।

পাশাপাশি এদিন সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে উষ্মাপ্রকাশ করে সিবিআই। তাঁরা সাফ জানান, আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি। সময় মতো কোর্টকে জানাই। এরপরই দু’পক্ষের যুক্তি শোনার পর ধৃতদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...