Friday, March 27, 2026

ফের কড়া নাড়ছে করোনা! আজই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ফের দাপাদাপি করছে করোনা। চিন, জাপান, ব্রাজিলে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। তাই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবারই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর ৩টেয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:চিনে বাড়ছে কোভিডের দাপট, সতর্কতায় রাজ্যে মনিটরিং টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চিনে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র কারণেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শ্মশানেও নেমেছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে ভারতেও মিলেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ এর উপরূপের হদিশ। এই নিয়ে বুধবারই একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখলে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে টিকাকরণ ও ফের করোনার সতর্কতা নিয়ে আলোচনা করা হয়।

এই পরিস্থিতিতেই এবার আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বৈঠকে বসবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

Related articles

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...