Saturday, June 20, 2026

ওএমআর শিট বিতর্কে কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

আদালত নির্দেশ দিয়েছিল। তারপরেও পরেও স্কুল সার্ভিস কমিশনের সেভাবে হেলদোল দেখা যায়নি।পুরো ঘটনায় ফের ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নবম-দশমের একটি নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজের গতিতে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই আড়াল?

বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশনের আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য,  আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই? আপনাদের এই ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়।স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী অবশ্য যুক্তি দেন, ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যার জন্য এখনও পর্যন্ত সব ওএমআর শিট আপলোড করা যায়নি। বৃহস্পতিবারই সব কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।যদিও বিচারপতির সাফ কথা, ‘কৈফিয়ত দিতে হবে কেন ‘স্বচ্ছতা’ রাখা হয়নি?’

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...