Friday, June 26, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দফার ইন্টারভিউ কবে? বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

Date:

Share post:

২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকের শিক্ষকপদে যোগ্যতা নির্ধারক পরীক্ষা (টেট)-য় উত্তীর্ণদের জন্য প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়ার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, এ বার কলকাতায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশনের সময় ইন্টারভিউয়ের জায়গা হিসাবে যাঁরা ‘কলকাতা’ বেছে নিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার সেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আরও পড়ুন:এবার প্রাইমারি টেটের OMR শিট স্ক্যান করে সংরক্ষণ, বিতর্ক এড়াতে সিদ্ধান্ত পর্ষদের

ইন্টারভিউয়ের জন্য কখন, কোথায় আসতে হবে প্রার্থীদের, তা তাঁদের প্রত্যেককে মেল করে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকেও কল লেটার ডাউনলোড করে নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনও প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউতেই বসতে দেওয়া হবে না। পাশাপাশি ইন্টারভিউয়ে স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে।

পর্ষদ জানিয়েছে, চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখতে হবে।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...