Monday, April 6, 2026

বোতল-কাগজ কুড়নোর সময় বিপত্তি! সরশুনায় গুরুতর জখম যুবক

Date:

Share post:

সরশুনার বাসুদেবপুরে বোতল ফেটে জখম (Injured) এক যুবক। তবে বোতলে কেমিক্যাল ছিল, নাকি বিস্ফোরক, খতিয়ে দেখছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার একটি ভ্যাটে বোতল ও কাগজ কুড়োনোর সময় বিস্ফোরণ ঘটে। জখম যুবক বেহালার হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।

উল্লেখ্য, নভেম্বরের শেষে মুর্শিদাবাদে সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) উপর মোড় গ্রামে নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। পরে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও গত ১৯ অক্টোবর পূর্ব বর্ধমানে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বেআইনি অস্ত্র উদ্ধার হয় কলকাতা থেকেও। খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...