Tuesday, June 9, 2026

দ্বিতীয় টেস্টে দলে নেই কুলদীপ, ক্ষুব্ধ গাভাস্কর

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে কুলদীপ যাদবকে দলে রাখেনি ভারতীয় দল। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটর সুনীল গাভাস্কর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম‍্যাচের সেরা হন কুলদীপ। আর তাঁকেই দ্বিতীয় টেস্টে দলে না রাখায় বেজায় চটেছেন গাভাস্কর।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অবিশ্বাস্য। আমি আরও কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। তবে শুধু অবিশ্বাস্য বলেই থামছি। আগের ম্যাচের সেরা ক্রিকেটারকে বসিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। পিচ নিয়ে ক্যাপ্টেন ধাঁধায় রয়েছে শুনলাম। পিচ যেমনই হোক, আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে অবশ্যই খলানো উচিত। তুমি আরও ২ জন স্পিনার খেলাচ্ছ। তাদের মধ্য থেকে কাউকে বসাতে পারতে। যে ২০টি উইকেটের মধ্যে ৮টি উইকেট নিয়েছে, তাকে বাদ দেওয়া যুক্তিহীন।”

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট নেন কুলদীপ। সেই ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৮ রানে জেতে ভারতীয় দল।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে পিচ বুঝতে পারলেন না রাহুল, খেলতে নেমে রেকর্ড গড়লেন উনাদকাট


 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...