Tuesday, June 9, 2026

কোভিড নিয়ে আতঙ্ক নয়, বিধি মেনে গঙ্গাসাগর-বড়দিন পালনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে থাবা বসাতে পারেনি কোভিড (Covid)। সুতরাং এখনই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বিধি মেনে হবে গঙ্গাসাগর মেলাও। বৃহস্পতিবার, বিকেলে রাজভবনে যান মমতা। সেখান থেকে বেরিয়ে কোভিড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বড়দিনের উদ্‌যাপন বা গঙ্গাসাগর মেলা- সবই হবে। তবে, কোভিডবিধি মানতে হবে।

চিনে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ায় ফের সতর্ক বিশ্ব। ভারতও ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, সামনেই বড়দিন এবং নতুন ইংরেজি বছর, গঙ্গাসাগর মেলা। উৎসবের আবহে জনসমাগম কোভিড ছড়ানোর ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে উৎসব পালনে কোনও নিষেধাজ্ঞা জারি হবে কি? সেই বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অথযা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেন, ‘‘আমাদের এখানে এখনও কিছু নেই। যদি হয় তখন সতর্কতা অবলম্বন করব।’’ এরপরেই মমতা জানান, ‘‘মানুষ উৎসব পালন করবে না? এখন এখানে কোভিড হচ্ছে না, তাই মানুষ ইচ্ছেমতো ঘুরছেন। যদি আসে আমরা নিশ্চয়ই বলব, মাস্ক পরুন। কিন্তু এত লোককে তো আমাদের পক্ষে জনে জনে বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ হয়। এখনও বাংলায় যে হেতু (কোভিড সংক্রমিত রোগী) আসেনি, সে জন্য আগে থেকে আসবে এটা ধরে নিতে চাই না। আমরা পরিস্থিতির উপর মনিটরিং করছি। সে রকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব।’’

দুবছর কোভিডকাল কাটিয়ে এবছর গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। বড়দিনের উৎসব, বর্ষশেষের আনন্দেও মাতবেন বহু মানুষ। কিন্তু চিনে সংক্রমণ ফের মাথাচাড়া দেওয়ায় রাজ্য তথা দেশে আতঙ্ক তৈরি হচ্ছে। তবে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...