Saturday, March 28, 2026

রাজধানীতে ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষ*ণ! নির্যাতিতাকে পার্ক থেকে উদ্ধার

Date:

Share post:

রাজধানীতে লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা। ফুটফুটে শিশুকে প্রথমে অপহরণ তারপর ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে একটি পার্কে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে।

আরও পড়ুন:শতরান সুদীপের, বাংলার জয়ের জন‍্য দরকার ৯ উইকেট

জানা গেছে, বুধবার বিকেলে ৫টা নাগাদ বাড়ির কাছে একটি পার্কে খেলছিল শিশুটি।তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থানায় শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে পরিবার। যথারীতি তদন্ত শুরু করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টায় পার্ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।ঘটনার তদন্তে ৫০ জনের টিম গঠন করেছে দিল্লি পুলিশ। যদিও শিশুটি সারারাত পার্কেই ছিল নাকি ধর্ষণের পর তাকে পার্কে ফেলে রেখে যাওয়া হয়েছে , তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এমনকি গোটা ঘটনায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সমস্ত বিষয় নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...