Saturday, April 4, 2026

অনন্য সম্মান, আর্জেন্তিনার মুদ্রায় মেসির ছবির প্রস্তাব

Date:

Share post:

গত রবিবার লিওনেল মেসির হাত ধরে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। গোটা দেশজুড়ে চলছে সেই সাফল্যের উৎসব। ঐতিহাসিক কাপ জয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবার অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে আর্জেন্তিনার সেন্ট্রাল ব্যাঙ্ক। দেশের মুদ্রায় এবার স্থান করে নিতে পারে মেসির বিশ্বকাপ জয়ের ছবি! সব কিছু ঠিক থাকলে, এক হাজার পেসোর নোটে থাকবে এই ছবি।

আর্জেন্তাইন সংবাদমাধ্যমের দাবি, অর্থ মন্ত্রকের আধিকারিকরা শুরুতে কিছুটা রসিকতার ছলেই এই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দেশের জনতার আবেগের কথা মাথায় রেখে এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এই প্রসঙ্গে সেল্ট্রাল ব্যাঙ্কের ডিরেক্টর লিসান্দ্রো ক্লেরি এই প্রসঙ্গে বলেছেন, ‘‘বোর্ডের সদস্যরা মজা করেই এই প্রস্তাব দিয়েছেন। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হবে কিনা জানি না। তবে এটা হলে দেশের নাগরিকরা যে খুশি ও উদ্দীপ্ত হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে বিশ্বকাপ জেতার পর স্মারক হিসেবে বিশেষ কয়েন বাজারে ছাড়া হয়েছিল। আর্জেন্তাইন মিডিয়ার দাবি, এক হাজার পেসোর নোটের সামনের দিকে মেসির ছবি থাকবে। নোটের পিছনে লেখা থাকবে ‘লা স্কালোনেতা’। যা বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির ডাক নাম।

এদিকে ফরাসি সংবাদমাধ্যমের দাবি, আরও একটা মরশুম পিএসজিতেই থাকছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা চেয়েছিলেন বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্লাবে ফিরতে। পিএসজি সমর্থকদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে। কিন্তু যেহেতু ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে, তাই মেসির প্রস্তাবে আপত্তি জানিয়েছেন পিএসজি কতৃর্পক্ষ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...