Wednesday, June 24, 2026

সাতসকালে পাকিস্তানের ইসলামাবাদে বি*স্ফোরণ! নিহত ১ , আহত ৬ পুলিশকর্মী

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন ১০টা ১৫ মিনিট।শুক্রবার সকালে পাকিস্তানের ইসলামাবাদের আই-১০/৪ এলাকায় আচমকাই বিস্ফোরণ হয়। ঘটনায় নিহত হন এক পুলিশকর্মী। জখম হয়েছেন কমপক্ষে ৬ জন।


আরও পড়ুন:টিটাগড় বিস্ফোর*ণকাণ্ডে গ্রেফতার ৫, আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক ডিজির
বিস্ফোরণ প্রসঙ্গে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও এক মহিলা গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। তার পরই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ল ফেলা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত পুলিশকর্মীর নাম আদিল হুসেন। তিনি হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পুলিশকে টার্গেট করেছে জঙ্গিরা বলে টুইট করেছে ইসলামাবাদ পুলিশ।

বিস্ফোরণের জেরে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। বিস্ফোরণস্থল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। হামলার নিন্দা করেন বিদেশমন্ত্রী বিলাবল ভু্ট্টো জারদারি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...