Sunday, March 22, 2026

কোভিড রুখতে মরিয়া কেন্দ্র! ন্যাজাল ভ্যাকসিনে মিলল ছাড়পত্র

Date:

Share post:

ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন।করোনার দাপাদাপি বাড়তেই তড়িঘড়ি ন্যাজাল ভ্যাকসিনের ছাড়পত্র দিল কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে,ন্যাজাল ভ্যাকসিনের জন্য আজ থেকেই কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।


আরও পড়ুন:কোভিড মোকাবিলার রণকৌশল ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক মোদির, দেশবাসীকে মাস্ক পরার বার্তা

দেশে নয়া কোভিড ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হল। বলা হচ্ছে, ওমিক্রনের মতো স্ট্রেনের দাপট রুখতে সক্ষম এই ভ্যাকসিন। পাশাপাশি নতুন করে কোভিডবিধিও  জারি করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক। কো-উইন (CoWin) ওয়েবসাইটের মাধ্যমে মিলবে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।

এই টিকায় কোনও সূঁচের ব্যবহার থাকবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এটি। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে। এটি নেওয়াও যেমন সহজ হবে, সুরক্ষাও মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।।তবে ন্যাজাল ভ্যাকসিনের দাম ঠিক কত হবে, তা এখনও জানান যায়নি।

Related articles

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...