Monday, March 30, 2026

প্রাথমিকে ফের ৫৩ জনের চাকরি বাতিল করল আদালত

Date:

Share post:

প্রাথমিকে বেআইনি নিয়োগ মামলায় (Illegal recruitment in Primary)এবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগেই ২৬৯ জনের চাকরি বাতিলের কথা বলা হয়েছিল। তাঁদের কথা শুনতে হবে বলে জানিয়েছিল আদালত। এর ভিত্তিতে অনেকেই মামলা করেন। এরপর ৫৪ জনের হলফনামা খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে ২৬৯ জনের চাকরি হাইকোর্ট আগে বাতিল করেছিল, তাঁদের কথা শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইমতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। সবদিক খতিয়ে দেখে, এবার ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। একজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

 

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...