Wednesday, June 24, 2026

চিনে কোভিড পরিস্থিতি বেসামাল!রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী একটি সংস্থা। চিনের এই উদ্বেগজনক পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবে ভারতে না পড়ে তাই আগেভাগে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুক্রবার দুপুর তিনটে থেকে শুরু হবে বৈঠক।

আরও পড়ুন:চিন জুড়ে করোনা ভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জানা গিয়েছে, করোনা পরিস্থিতি নিয়েই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রকের এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হবে। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

চিন, জাপান, আমেরিকা সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তেই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বুধবার তিনি স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা বিধিনিষেধ জোরদার করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। আজ ফের বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের। আজ সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...