Wednesday, March 25, 2026

বড়দিনের প্রাক্কালে দুর্ভোগ, শিয়ালদহ মেইন শাখায় আজ ও কাল ৩৪ লোকাল ট্রেন বাতিল

Date:

Share post:

আগামীকাল বড়দিন। তার আগে শিয়ালদহ(Sealdah) মেইন শাখার যাত্রীদের জন্য কিছুটা দুর্ভোগের বার্তা দিল রেল(Indian railway)। জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১০ ঘন্টা নৈহাটি-হালিশহর আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। মূলত মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যার জেরে বাতিল থাকবে ৩৪টি লোকাল ট্রেন(local train)। ফলস্বরূপ দুর্ভোগে পড়তে চলেছেন বহুযাত্রী।

রেলের তরফে জানা গিয়েছে, শনিবার রাতে বাতিল থাকা লোকালগুলি হল – শিলায়দহ-কৃষ্ণনগর (আপ ৩১৮৪৩/ ডাউন ৩১৮৩৮), শিয়ালদহ-গেদে (আপ ৩১৯২৯/ ডাউন ৩১৯২৮), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫৩৯, ৩১৫৪১/ ডাউন ৩১৫৩৮, ৩১৫৪০), শিয়ালদহ-রানাঘাট (আপ ৩১৬২৯, ৩১৬৩১/ ডাউন ৩ ১৬৩৪, ৩১৬৩৬) কল্যাণী সীমান্ত-নৈহাটি (আপ ৩১১৯১)। বড়দিনের সকালে বাতিল লোকালগুলি হল – শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ ৩১৮১১, ৩১৮১৫/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬), শিয়ালদহ-শান্তিপুর (আপ ৩১৫১১, ৩১৫১৩/ ডাউন ৩১৫১২, ৩১৫১৬), শিয়ালদহ-রানাঘাট (৩১৬১১, ৩১৬১৫/ ডাউন ৩১৬১৪, ৩১৬১৬), শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫/ ডাউন ৩১৩১৪, ৩১৩১৬. ৩১৩১৮), নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ ৩১১৯১)। পাশাপাশি আজ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩৪১) লোকাল নৈহাটিতেই যাত্রা শেষ করবে। অর্থাৎ কল্যাণী সীমান্ত পর্যন্ত ট্রেনটি যাবে না। আগামী কাল, রবিবার ৩১৩১২ ডাউন ট্রেনটি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (৩১৩১৭) লোকাল নৈহাটি পর্যন্ত যাবে। ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল নৈহাটি থেকে ছাড়বে। একই দিনে বারাসত সেকশনে পুরনো একটি ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার কাজ হবে। সেজন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই শাখায় বিদ্যুৎসংযোগ বন্ধ থাকবে। যার জেরে বড়দিনে বাতিল করা হবে বারাসত-হাসনাবাদ (আপ ৩৩৩১৩/ ডাউন ৩৩৩১২) এবং বারাসত-বনগাঁ (আপ ৩৩৩৬১/ ডাউন ৩৩৩৬২)।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...