Saturday, June 20, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

Date:

Share post:

হৃদরোগে(heart attack) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী(Bibhash Chakraborty)। শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে(hospital) ভর্তি করা হয়ে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন বিভাস চক্রবর্তী। শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিভাস বাবুর অ্যাঞ্জিওগ্রাফি করানোর পর দেখা যায় প্রবীণ এই নাট্য ব্যক্তিত্বের একটি ধমনীতে প্রায় ৯৯ শতাংশ ব্লক। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়। চিকিৎসকদের দাবি অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। রয়েছেন চিকিৎসকের নজরদারিতে।

উল্লেখ্য, ১৯৬০ সালে ‘নান্দীকার’ নাটকের দলে যোগ দেন বিভাস চক্রবর্তী। বহু নাটকে অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালে নান্দীকার ছেড়ে তৈরি করেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। ১৯৮৫ সালে বিভাস তৈরি করেন ‘অন্য থিয়েটার’। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সূচনা থেকেই সদস্য ছিলেন বিভাস। ২০১৮ সালে নাট্য আকাদেমির সদস্যপদ ছেড়ে দেন। মাস খানেক নজরুল অ্যাকাডেমি থেকে অব্যাহতি নেন বিভাসবাবু।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...