Friday, April 3, 2026

যমজ সন্তান নিয়ে দেশে ফিরলেন আম্বানি কন্যা ইশা !

Date:

Share post:

সকাল থেকেই মুম্বইয়ে আম্বানি পরিবারে খুশির মেজাজ। ঘরের মেয়ে ঘরে ফিরছে, তাই সবাই ব্যস্ত তাঁকে স্বাগত জানাতে। সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন আম্বানি কন্যা ইশা (Isha Ambani)। বড়দিনের প্রাক্কালে শনিবার দুই সন্তানকে নিয়ে মুম্বই ফিরেছেন তিনি। নবজাতকদের সঙ্গে দম্পতিকে তাঁদের বাসভবন করুনা সিন্ধুতে (Karuna Sindhu) দুর্দান্ত স্বাগত জানিয়েছে আম্বানি ও পিরামল পরিবার। এদিন ইশা আম্বানিকে স্বামী আনন্দ পিরামল (Anand Piramal) ও পরিবারের সঙ্গে দেখা যায় । সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উচ্ছ্বসিত নীতা আম্বানি (Nita Ambani), ভিডিওতে মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং আকাশ আম্বানি (Akash Ambani) সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যকেও দেখা গিয়েছে।

গত ১৯ নভেম্বর আমেরিকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা ৷ তার এক মাসের কিছুদিন পর বাড়ি ফিরলেন ইশা আম্বানি ৷ ইশার শাশুড়ি স্বাতী পিরামলকে যমজ সন্তানের জন্য বাড়ির মূল প্রবেশদ্বারেই অপেক্ষা করছিলেন। বাঁধানি প্রিন্ট দোপাট্টা সহ সুন্দর গোলাপী লেহেঙ্গা পরে তিনি তাঁর বাড়ির বংশধরকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। মুকেশ আম্বানি নিজে মেয়ে ও জামাইকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসেন। বড়দিনের ঠিক আগে মেয়ে বাড়ি ফিরতেই এখন উৎসবের মেজাজে আম্বানি পরিবার ।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...