Tuesday, June 23, 2026

তৃতীয় দিনের শেষে চাপে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের জন‍্য দরকার ১০০

Date:

Share post:

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ৪৫। টিম ইন্ডিয়ার জয়ের জন‍্য দরকার ১০০ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প‍্যাটেল এবং জয়দেব উনাদকাট। ২৬ রানে অপরাজিত অক্ষর। ৩ রানে অপরাজিত উনাদকাট।

ম‍্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে ২৩১ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন লিটন দাস। ৭৩ রান করেন তিনি। নুরুল হাসান করেন ৩১ রান। ৩১ রান করেন তাসকিন আহমেদ। ভারতের হয়ে তিনটি উইকেট নেন অক্ষর প‍্যাটেল। দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন উমেশ যাদব এবং উনাদকাত।

জবাবে মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে বেহাল দশা ভারতের ব্যাটিংয়ের। দিনের শেষে ৪৫ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে টিম ইন্ডিয়া। ৭ রান করেন শুভমন গিল। ২ রান করেন কে এল রাহুল। ৬ রান করেন চেতেশ্বর পুজারা। ১ রানে আউট হন বিরাট কোহলি। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মেহদি হাসান মিরাজ। একটি উইকেট নেন শাকিব আল হাসান। তৃতীয় দিনের শেষে ম্যাচ ফিফটি-ফিফটি। তবে চতুর্থ দিনে ম‍্যাচ দখলে আনতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:দলে স্টোকস, খুশি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...