Thursday, June 18, 2026

সতর্ক পুলিশ, পার্ক স্ট্রিট অঞ্চলে ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্য়বস্থা

Date:

Share post:

উৎসব মুখর মহানগর। শীতের চাদর গায়ে মুড়ে ভিড় জমছে সাবেক সাহেবপাড়ায়। আর ভিড় সামলাতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata police)। বড়দিন থেকে বর্ষবরণ- কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে নানা পদক্ষেপ করছে কলকাতা পুলিশ।

মহানগর জুড়ে অতিরিক্ত বাহিনী নামানোর পাশাপাশি, শুধু পার্কস্ট্রিট (Park Street) এবং আশপাশের এলাকায় শনিবার বিকেল থেকেই নামানো হয়েছে ২২০০ পুলিশ। জনস্রোত বাড়লে পুলিশের সংখ্যা দাঁড়াবে ৩০০০। লালবাজারের অনুমান, বড়দিনকে স্বাগত জানাতে উৎসবমুখর মানুষের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়। সেই কারণেই বড়দিন থেকে শুরু করে বর্ষবরণ, উৎসবের এই রঙিন মরশুমে সতর্কতামূলক ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চায় না কলকাতা পুলিশ।

একনজরে পুলিশি আয়োজন-

• পার্ক স্ট্রিট এলাকাকে ভাগ করা হয়েছে ১১ টি জোনে
• দায়িত্বে মোট ১০ জন ডিসি
• নজরদারির জন্য ১১ টি ওয়াচটাওয়ার
• ১৬টি পুলিশ সহায়তা কেন্দ্র
• ২টি কুইক রেসপন্স টিম
• মহিলাদের সুরক্ষায় ‘উইনার্স টিম’

শনিবার বিকেল থেকেই পার্ক স্ট্রিট মোড়ে চালু হয়ে গিয়েছে পুলিশের স্পেশ্যাল কন্ট্রোল রুম। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শুরু হয়ে যায় ট্রাফিক পুলিশের নজরকাড়া তৎপরতা। সবমিলিয়ে প্রশংসনীয় উদ্যোগ কলকাতা পুলিশের।

 

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...