Thursday, June 18, 2026

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন কর্নাটকের আইনমন্ত্রী এইচ কে পাটিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশ-বৈঠকে অংশ নেওয়ার পরে পাটিল বলেন, সিদ্দারামাইয়া পদত্যাগপত্র জমা দিতে লোকভবনে যাবেন। নেতৃত্বে এই পরিবর্তন কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনেই করা হচ্ছে বলে জানান পাটিল। উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারই (D K Shivakumar)তাঁর উত্তরসূরি হবেন বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া। 

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “হাইকমান্ডের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি পদত্যাগ করবেন। এ নিয়ে কোথাও কোনো মতবিরোধের অবকাশ নেই। এটি সর্বসম্মত। হাইকমান্ড যা বলেছেন, তাতে সবাই একমত।”

বৃহস্পতিবার কর্নাটকের রাজনৈতিক ঘটনাপ্রবাহে নতুন মোড়। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) প্রাতঃরাশের বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের জানান, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে তিনি পদত্যাগ করছেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যিনিই নির্বাচিত হন, তিনি তাঁর পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন। উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারই তাঁর উত্তরসূরি হবেন বলে জানান সিদ্দারামাইয়া। 

সূত্র জানিয়েছে, এদিন সন্ধেয় দিল্লির (Delhi) উদ্দেশে রওনা হওয়ার আগে সিদ্দারামাইয়া দিনের শেষে রাজ্যপালের সঙ্গে দেখা করতে লোকভবনে যেতে পারেন। একটি সাক্ষাৎকারে কংগ্রেস বিধায়ক অশোক পট্টন জানান, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন দুপুরেই লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যাবেন। যেহেতু রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বর্তমানে ইন্দোরে রয়েছেন, তাই পদত্যাগপত্রটি সেখানকার আধিকারিক বা সচিবের কাছে দেওয়া হবে। তবে, সূত্রের খবর রাজ্যপালও নাকি এই কারণে বেঙ্গালুরু ফিরছেন।

ইস্তফা দেওয়া পর সাংবাদিক সম্মেলন করতে পারেন সিদ্দারামাইয়া। বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গেও দেখা করার কথা তাঁর।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...