Thursday, June 18, 2026

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

Date:

Share post:

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর হাত ধরে বহু ফুটবলার উঠে এসেছেন কলকাতা ময়দানে তথা ভারতীয় ফুটবলে। শ্যামনগরে তাঁর নামেই একটি ফুটবল কোচিং ক্যাম্প চালাতেন। তাঁর মৃত্যুতে বাংলার ফুটবল জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থতার জেরে শয্যাশায়ী থাকার পরে বুধবার ভোরে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান এই কোচ মুরারি শূর(Murari Sur)। জেলা ফুটবলের তিনি ছিলেন জহুরি। একের পর এক রত্নকে আবিষ্কার করেছেন। ভদ্রেশ্বরের ইউ.এ.সি. ক্লাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কোচিং পরিচালনা করে তিনি অসংখ্য প্রতিভাবান ফুটবলার তৈরি করেছেন। তাঁর হাত ধরেই উঠে এসেছেন মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য, আলোক মুখার্জী, দুলাল বিশ্বাস, রহিম নবী, ফাল্গুনীর মতো বহু কৃতী ফুটবলার। শুধু খেলোয়াড় নয়, তিনি গড়ে তুলেছিলেন শৃঙ্খলাবোধ, লড়াইয়ের মানসিকতা এবং ফুটবলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।

ফুটবল কেরিয়ারে ছিলেন গোলরক্ষক। কিন্তু কোচ হিসাবে তৈরি করেছেন নানা পজিশনের ফুটবলার, যাঁরা গোটা দেশ জুড়ে দাপিয়ে খেলে বেড়িয়েছেন বছরের পর বছর জুড়ে। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন, কিন্তু অসক্ত শরীরে ছুটে বেরিয়েছেন নতুন প্রতিভা তুলে আনতে। সাম্মানিক ‘দ্রোণাচার্য’ খেতাব না পেলেও তাঁকে স্বচ্ছন্দে বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’ বলা যেতেই পারে। ‘মুরারি শুর’ আক্ষরিক অর্থেই ছিলেন ফুটবলার তৈরির কারিগর। ২০২২ সালের ২২ শে মার্চ ইস্টবেঙ্গল ক্লাব ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেছিলেন এই প্রথিতযশা কোচকে । তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...