Monday, June 22, 2026

মার্কিন সংসদ ক্যাপিটাল হামলার মূলচক্রী ডোনাল্ড ট্রাম্প! এবার কি ৪০ বছর কারাদণ্ডের সাজা?

Date:

Share post:

আমেরিকায় রাষ্ট্রপতির চেয়ারে নিজেকে দ্বিতীয়বার দেখতে নির্বাচনের সময় একাধিক ষড়যন্ত্র রচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটলে যে হামলা চলে সেটিও ঘটিয়েছিলেন ট্রাম্পই! তদন্ত (Investigation) শেষে এমনই রিপোর্ট জমা দিয়েছে ৯ কংগ্রেস (Congress) সদস্যের কমিটি।

মোট ৮৪৫ পাতার ওই তদন্ত রিপোর্টে ক্যাপিটলে হামলার জন্য সম্পূর্ণ দায়ী করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেই। এই তদন্তের শুনানির সময় আমেরিকায় ক্ষমতায় থাকা ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) নেতৃত্বাধীন কমিটি ১ হাজারেরও বেশি ব্যক্তির সাক্ষাৎকার নেয়। নেওয়া হয় তাঁদের সই ও প্রামাণ্য নথিও। সাক্ষীদের মধ্যে রয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, তাঁর দল রিপাবলিকান পার্টির (Republican Party) সদস্যরা, হামলাকারী কিছু ব্যক্তিও।

রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প কীভাবে সরকারি আধিকারিক, আইন লাগুকারী ও তৎকালীন উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের উপর চাপ সৃষ্টি করেন, তারও সবটা সবিস্তারে রিপোর্ট আকারে জমা দিয়েছে ৯ সদস্যেদর তদন্ত কমিটি। এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবেই বেশ বিপাকে পড়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

তদন্ত রিপোর্টে সুপারিশ করা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। চারটি ফৌজদারি মামলা লাগু করতেও বলা হয়েছে। এর ফলে ট্রাম্পের ৪০ বছরের জেল ও ১ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। যা ওই রাজনৈতিক কেরিয়ার ও ব্যক্তিজীবনে বড় ধাক্কা হতে পারে বলে মত ওয়াকিবহল মহলের। ক্যাপিটলে হামলার ঘটনায় একাধিক অভিযুক্ত সাজা পেয়েছেন। এবার কি তাহলে মূলচক্রী ট্রাম্পের পালা!

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...