Tuesday, April 7, 2026

আবাস যোজনার তালিকা নিয়ে অস্বস্তি, মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ১৭ সদস্যের গণইস্তফা

Date:

Share post:

বহরমপুরের ভরতপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে অস্বস্তি। ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য। শনিবার, ভরতপুর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের (Malihati Gram Panchayat) প্রধান সৈয়দ নাসিরুদ্দিন, উপপ্রধান মানিকা দাস-সহ ওই পঞ্চায়েতের মোট ১৭ জন সদস্য কান্দি মহকুমার সালার বিডিও অফিসের ইস্তফাপত্র জমা দিলেন।

মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসির উদ্দিন এদিন BDO অফিসের সামনে বলেন, সমীক্ষায় অনেকের নাম বাদ যাওয়ায় মনোমালিন্য হচ্ছে। স্থানীয় অনেকেই পঞ্চায়েতে গিয়ে কান্নাকাটি করছেন। ফলে বিড়ম্বনা এড়াতে পঞ্চায়েতের পদে থাকতে চাইছেন না তাঁরা। তবে নিজেদের দল TMC-র বিরুদ্ধে নন তাঁরা। তৃণমূলের সঙ্গেই আছেন। ন্যায্য প্রাপকরা আবাস যোজনায় যাতে টাকা পান সেটাই চান পদত্যাগীরা।

আরও পড়ুন- যমজ সন্তান নিয়ে দেশে ফিরলেন আম্বানি কন্যা ইশা !

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...